March 30, 2026
SIL 2

দ্বিতীয়বার মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। স্বামী আনন্দ আহুজার সঙ্গে তাঁর সংসারে এসেছে নতুন সদস্য। রবিবার রাতে সমাজমাধ্যমে সুখবরটি নিজেই ভাগ করে নেন তারকাদম্পতি। জানা গিয়েছে, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোনম।

সমাজমাধ্যমে পোস্ট করে সোনম ও আনন্দ লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি পুত্র সন্তান হয়েছে। ভাইকে পেয়ে বায়ুও খুব খুশি। সে এখন বড় দাদা। সোনম এবং সন্তান দু’জনেই সুস্থ আছে।” উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবার মা হন অভিনেত্রী। তাঁদের প্রথম সন্তান বায়ুর বয়স এখন তিন বছর।

২০২৫ সালের নভেম্বরে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন সোনম। গর্ভাবস্থার বেশিরভাগ সময় মুম্বইতেই কাটিয়েছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থাতেও একাধিক শুটিং এবং বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। বিয়ের পর লন্ডনে থাকলেও প্রথম সন্তানের জন্মের পর থেকে মুম্বই এবং দিল্লির মধ্যে সময় ভাগ করে নিতেন সোনম। নতুন সদস্যের আগমনে খুশির হাওয়া পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *