রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। ভারতের কৃষিকে বিশ্বে শস্যভাণ্ডার হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে স্বপ্ন, তা বাস্তবায়নে আত্মনির্ভরতা অপরিহার্য।
কৃষিক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের গুরুত্বের ওপর জোর দিয়ে একথা বলেন মন্ত্রী রতন লাল নাথ। মোহনপুর কৃষকদের হাতে বিভিন্ন আধুনিক কৃষিযন্ত্র, চারা গাছ এবং স্প্রে মেশিন তুলে দেওয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এই কথা বলেন।
তিনি মোহনপুর কৃষি মহকুমা এলাকার কৃষকদের হাতে আজ কুফরি হিমালিন জাতের আলুর বীজও তুলে দেন। পাশাপাশি কৃষি যন্ত্রপাতি, ব্লক লেভেল ফার্মার অ্যাওয়ার্ড, কৃষক বন্ধু এপয়েন্টমেন্ট দেওয়া হয়। এই উদ্যোগ কৃষির আধুনিকীকরণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আত্মনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
