February 17, 2026
SIL 1

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে জোটতলী, ননজলা, বয়ড়ামুড়া, গর্জনতলী ও জাঙ্গালিয়া এলাকার সংযোগকারী রাস্তাটি। ফলে চরম সমস্যার শিকার চড়িলাম ব্লকের বাঁশতলী এডিসি গ্রামের বাসিন্দারা।  

স্থানীয় সূত্রে খবর, ২০১৮ সাল থেকেই রাস্তাটির এই দুরবস্থা। বর্ষাকালে পুরো রাস্তা কাদায় ডুবে থাকে, আর শুষ্ক মৌসুমে চারপাশ ধুলায় ঢেকে যায়। ফলে পথ চলতি মানুষদের ভোগান্তি চরমে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও কোনও সুরাহা মেলেনি। এলাকাবাসীর দাবি, রাস্তাটির দ্রুত সংস্কারের ব্যবস্থা নিতে হবে। অন্যথায়, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *