April 3, 2026
meghalay cm konorado sangma

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। কনরাড কে. সাংমা রাজ্যের প্রতিটি পরিবারে নিরাপদ ও টেকসই পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন।

এদিন জল জীবন মিশন-এর অধীনে কেন্দ্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় জল জীবন মিশন (এনজেজেএম), যা জল শক্তি মন্ত্রণালয়-র অধীন, এবং মেঘালয় সরকারের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। উপস্থিত ছিলেন সাঙ্গমা ও কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সি. আর. পাটিল।

সাঙ্গমা জানান, জল ব্যবস্থাপনায় মেঘালয় একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে, যেখানে টেকসই উন্নয়ন এবং জল উৎস পুনরুজ্জীবনের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমরা প্রতিটি পরিবারে নিরাপদ পানীয় জল পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি জল উৎসের সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করছি, যাতে দীর্ঘমেয়াদে টেকসই ব্যবস্থা গড়ে তোলা যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *