March 30, 2026
pankaj chowdhury

বছরও প্রায় শেষের পথে। বছর ঘুরলেই শুরু নতুন বছর। এবার নয় বছরের আগেই সুখবর। এর আগে উৎসবের আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সুখবর দিয়েছে সরকার। ৩% বাড়ানোর পর বর্তমানে ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তাঁরা। এবার অষ্টম বেতন কমিশন নিয়ে সামনে আসছে বড় আপডেট।

এই নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি স্পষ্ট জানান, আপাতত অষ্টম বেতন কমিশন তৈরির কোনও প্রস্তাব নিয়ে সরকার বিবেচনা করছে না। নয়া বেতন কমিশন গঠন হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভালো লাভ হবে।

মূল বেতন, মহার্ঘ ভাতা একধাক্কায় অনেকখানি বৃদ্ধি পাবে বলে অনুমান। তবে এবার কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী স্পষ্ট জানালেন, এই সংক্রান্ত কোনও প্রস্তাব আপাতত সরকারের বিবেচনায় নেই। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী যা বলেছেন, তাতে আশাভঙ্গ হয়েছে অনেকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *