February 11, 2026
dr hemant biswa sarma

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে চলতে থাকা জাতি শংসাপত্র ইস্যুতে সমাধানের পথে এগোলো আসাম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে চা-জনজাতি ও আদিবাসী সম্প্রদায়ের জাতি শংসাপত্র সংক্রান্ত সমস্যার সৌহার্দ্যপূর্ণ সমাধান হয়েছে।

এই সমাধান সম্ভব হয়েছে আসাম টি ট্রাইব স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও অল আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ আসাম -এর সঙ্গে আলোচনার মাধ্যমে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার খুব শিগগিরই এ বিষয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করবে।

মুখ্যমন্ত্রীর ঘোষণার ফলে আপাতত কিছুটা উত্তেজনা প্রশমিত হতে পারে, তবে আদিবাসী নেতৃবৃন্দ সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতে রাজি নন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, কারণ আদিবাসী জনগোষ্ঠী রাজ্যের এক গুরুত্বপূর্ণ ভোটব্যাংক হিসেবে উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *