March 31, 2026
rg kar

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই পরিস্থিতিতে নিজের নির্বাচনী এলাকায় প্রথম প্রশাসনিক বৈঠক করলেন নব নির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক৷ বৈঠকে মূল অ্যাজেন্ডাই ছিল মহিলাদের সুরক্ষা।

বৈঠক শেষে নারী সুরক্ষায় নয়া অ্যাপের কথাও ঘোষণা করেন পার্থ৷ জেলাশাসক, জেলা পরিষদের সভাপতি, বারাকপুরের পুলিশ কমিশনার মহকুমাশাসক, একাধিক বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, পঞ্চায়েতের সভাপতি-সহ প্রশাসনিক আধিকারিক এবং সর্বস্তরের জনপ্রতিনিধিদের নিয়ে ওই বৈঠকের শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ৷

সেখানেই ‘সরাসরি সাংসদ’ অ্যাপ লঞ্চ করেন তিনি। পার্থ বলেন, ‘‘এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ তাঁদের কথা জানাতে পারবেন। নাগরিক পরিষেবা, রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা সংক্রান্ত বিষয়ে মন্তব্যও করতে পারবেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *