March 6, 2026
অসমে নদীপথে নতুন দিশা, ব্রহ্মপুত্রের তীরে তৈরি হবে চার লাইটহাউস

কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বৃহস্পতিবার গুয়াহাটি-১ ব্রহ্মপুত্র নদ -এর তীরে চারটি রিভার লাইটহাউস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনও অভ্যন্তরীণ জলপথে লাইটহাউস নির্মাণের উদ্যোগ নেওয়া হলো।
এই চারটি লাইটহাউস তৈরি হবে বগিবিল, পান্ডু, শিলঘাট এবং বিশ্বনাথ ঘাট -এ। এর মধ্যে তিনটি ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে এবং একটি উত্তর তীরে নির্মিত হবে। সবকটি স্থানইজাতীয় জলপথ 2-এর গুরুত্বপূর্ণ অংশ।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৪ কোটি টাকা। প্রতিটি লাইটহাউসের উচ্চতা হবে প্রায় ২০ মিটার এবং এগুলি সম্পূর্ণ সৌরশক্তি চালিত হবে। নৌ চলাচলের সুবিধার পাশাপাশি প্রতিটি স্থানে পর্যটনের সুবিধাও গড়ে তোলা হবে। সেখানে থাকবে জাদুঘর, অ্যাম্ফিথিয়েটার, ক্যাফেটেরিয়া, শিশুদের খেলার জায়গা, স্মারক সামগ্রীর দোকান এবং সুন্দরভাবে সাজানো উন্মুক্ত এলাকা।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ব্রহ্মপুত্র জলপথে পণ্য পরিবহণ প্রায় ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চা, কয়লা ও সার শিল্পের জন্য এই জলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মন্ত্রী সোনোয়াল বলেন, এই লাইটহাউসগুলি চালু হলে নদীপথে ২৪ ঘণ্টা নিরাপদ নৌ চলাচল সম্ভব হবে। পাশাপাশি আবহাওয়ার তথ্য সংগ্রহের ব্যবস্থাও থাকবে। এতে উত্তর-পূর্ব ভারতের বাণিজ্য ও পরিবহণ ব্যবস্থায় আরও গতি আসবে এবং ব্রহ্মপুত্র নদকে একটি শক্তিশালী বাণিজ্যিক করিডর হিসেবে গড়ে তোলা সম্ভব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *