April 2, 2026
SIL 3

অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় সামরিক আঘাত হানার চূড়ান্ত প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে তা থেকে বিরত থাকে ভারতীয় নৌসেনা। পাকিস্তানের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করেছেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। তাঁর কথায়, “আমরা আঘাত হানার মাত্র কয়েক মিনিট দূরে ছিলাম।”

মুম্বাইয়ে আয়োজিত নৌসেনার এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই তথ্য প্রকাশ করেন নৌপ্রধান। ওই অনুষ্ঠানে অপারেশন সিঁদুরের সময় অসাধারণ কর্মদক্ষতার জন্য দু’জন অফিসারকে সেবা পদকও প্রদান করা হয়।

অ্যাডমিরাল ত্রিপাঠী জানান, ২০২৫ সালের ৭ মে থেকে ১০ মে পর্যন্ত চলা অপারেশন সিঁদুরে ভারতীয় নৌসেনা শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রাসী অবস্থান বজায় রেখেছিল। তাঁর দাবি, “সমুদ্র থেকে পাকিস্তানের বিরুদ্ধে নির্ধারিত আঘাত হানার জন্য সবরকম প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু ইসলামাবাদ আক্রমণাত্মক কার্যকলাপ বন্ধ করার অনুরোধ জানায়।”

একইসঙ্গে পশ্চিম উপকূলে সারা বছরজুড়ে নৌসেনার শক্তিশালী উপস্থিতি বজায় রয়েছে বলেও জানান তিনি। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নৌপ্রধান। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সামরিক তৎপরতার কারণে পশ্চিম এশিয়ায় ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *