February 11, 2026
SIL 1

আর তাড়া নয়। এবার থেকে ১০ মিনিটের মধ্যেই জরুরি পণ্য বাড়িতে পৌঁছে দিতে হবে এমন দাবি জানিয়ে বিজ্ঞাপন দেওয়া হবে না। এমনই সিদ্ধান্ত নিল ই-কমার্স সংস্থাগুলি।

দ্রুত পণ্য ডেলিভারি করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত গতিতে বাইক চালান গিগ কর্মীরা। এর ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সংসদেও সরব হয়েছিলেন সাংসদ রাঘব চড্‌ঢা।

সম্প্রতি ব্লিঙ্কইট, জেপটো, জোম্যাটোর মতো ই-কমার্স সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডবীয়। গিগ কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে ওই বৈঠকেই ১০ মিনিটে পণ্য পৌঁছে দেওয়ার দাবি নিয়ে আপত্তি জানান তিনি। পাশাপাশি, এই দাবি সংবলিত বিজ্ঞাপন বন্ধ করারও পরামর্শ দেন তিনি।

কেন্দ্রের তরফে এই বিষয়ে এখনও লিখিত কোনো নির্দেশিকা না দেওয়া হলেও, ডেলিভারির দাবি সংবলিত বিজ্ঞাপন না-দেওয়ার প্রথম সিদ্ধান্ত নেয় ব্লিঙ্কইট। এবার ব্লিঙ্কইটের মতো একই পথে হাঁটল জেপ্টো, সুইগি ও ফ্লিপকার্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *