March 28, 2026
tripura map

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পর্যটন দপ্তরের উদ্যোগে এবছর প্রথমবারের মতো বিলোনীয়ার আইসিভি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে ইউনিটি প্রমো ফেস্ট ২০২৫। আগামী ১৫ এবং ১৬ নভেম্বর এই দুইদিন এখানে প্রমো ফেস্ট অনুষ্ঠিত হবে।

পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে বিলোনীয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে এ উপলক্ষ্যে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। প্রমো ফেস্টের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে পর্যটন মন্ত্রী বলেন, এ রাজ্যের জাতি উপজাতি সকল অংশের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি প্রসারের মাধ্যমে ও পর্যটনের বিকাশে ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলা হল এই প্রমো ফেষ্টের উদ্দেশ্য।

পাশাপাশি রাজ্যের অর্থনীতির বিকাশ ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতেও এই ফেস্ট এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই ফেস্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে ফ্যাশান শো, বিভিন্ন ধরণের ক্রীড়া অনুষ্ঠান, ফুড স্টল, বিভিন্ন দপ্তরের প্রদর্শনী মন্ডপ, সেলফি পয়েন্ট ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *