February 11, 2026
ratan lal kumar tripura

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও তাই সমস্যা দূর করতে করা হলো আরও এক নয়া ঘোষণা। জনজাতি সমাজের আর্থসামাজিক উন্নয়নে বর্তমান রাজ্য সরকার নিরলসভাবে কাজ করছে।

গ্যাস সংকটের মধ্যেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম রুখিয়া বিদ্যুৎকেন্দ্রে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের ভূমি পূজন আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ জানান, আগামী ২৬ নভেম্বর রুখিয়া পাওয়ার প্ল্যান্টে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন প্রযুক্তি ব্যবহার করা হবে।

তিনি বলেন, ২০১৭–১৮ অর্থবছরে রুখিয়া পাওয়ার প্ল্যান্টের প্রকৃত সক্ষমতা ছিল ৬৩ মেগাওয়াট, কিন্তু সে সময় গড়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতো। ২০১৮–১৯ অর্থবছরেও একইভাবে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *