March 28, 2026
cha bagan 3

ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার পাহাড়ের কথা। চিরকালই পাহাড় টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। রাজ্যের নৈসর্গিক সৌন্দর্যকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে পর্যটন দপ্তর কাজ করছে। এরই অঙ্গ হিসেবে লুধুয়া চা বাগানকে ইকো ট্যুরিজম পার্ক হিসেবে গড়ে তোলা হবে। এরজন্য ইতিমধ্যে একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রাথমিক পর্বে প্রায় ৩২ কোটি টাকার ডিপিআর তৈরি করা হচ্ছে। সাবুমস্থিত লুধুয়া চা বাগান ও তার সংলগ্ন স্থান পরিদর্শনকালে একথা বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে এই চা বাগানকে ইকো ট্যুরিজম পার্ক হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়ে যাবে।

এই চা বাগানে নৌকাবিহারের সুবিধাযুক্ত জলাশয়, ক্যাফেটোরিয়া, রোপওয়ে, ফুটব্রীজ, বসার জায়গা, লগ হাট নির্মাণ সহ বিভিন্ন ঔষধী গাছ ও ফুলের গাছের বাগান তৈরী করা হবে। পর্যটনমন্ত্রী আরও বলেন রাজ্য সরকার পর্যটন শিল্পকে আগামী ২-৩ বছরের মধ্যে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *