রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্য সরকার সমাজের প্রতিটি অংশের মানুষের উন্নয়নের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলছে।
তপশীলি জাতি সম্প্রদায়ের স্বনির্ভরতা তথা উন্নয়ন নিশ্চিত করতে এসসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের বিরাট ভূমিকা রয়েছে। বিগত দিনে কর্পোরেশনগুলিকে সঠিকভাবে কাজে লাগানো হয়নি। রাজ্যের বর্তমান সরকার স্বচ্ছতার মাধ্যমে এগুলি পরিচালনার উদ্দেশ্য নিয়ে কাজ করে চলছে।
আজ সচিবালয়ের ১ নং কনফারেন্স হলে এসসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের এসসি সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কর্পোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৈঠকে মুখ্যমন্ত্রী কর্পোরেশনের সার্বিক কর্মসূচি এবং বর্তমান অবস্থার বিষয়ে অবগত হন।
