February 11, 2026
SIL 1

বর্তমানে বলিউডে সেরা অভিনেত্রীদের তালিকায় অন্যতম নাম রসিকা দুগ্গল।

 ২০০৭ সালে ‘আনওয়ার’ ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক রসিকার।  ‘মান্টো’ ছবিতে তাঁর অভিনয় তাঁকে জনপ্রিয় করে তোলে। সবমিলিয়ে প্রায় ১৫টি ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

ছবির পাশাপাশি সিরিজেও অভিনয় করেন রসিকা। ‘মির্জাপুর’ সিরিজের বীণা ত্রিপাঠীর চরিত্র হোক কিংবা ‘দিল্লি ক্রাইম’-এর নীতি সিংহের চরিত্র সবেতেই দর্শকের নজর কেড়েছেন তিনি।

১৭ জানুয়ারি অভিনেত্রীর জন্মদিন। এবারে ৪১ বছরে পদার্পণ। দীর্ঘ সময় ধরে বলিউডে কাজ করছেন তিনি। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১৮-২২ কোটি টাকা। এর মধ্যে অধিকাংশই এসেছে অভিনেত্রীর ওটিটি মঞ্চের কাজ থেকে। বর্তমানে স্বামী মুকুল চড্‌ঢার সঙ্গে মুম্বইয়ের একটি বিলাসবহুল আবাসনে থাকেন রসিকা।

বরাবরই একাধিক শক্তিশালী চরিত্রে দেখা গেলেও বলিউডের নামী প্রযোজনা সংস্থার বিগ বাজেটের ছবিতে তেমন দেখা যায়নি তাঁকে। তবে তাৎপর্যপূর্ণ চরিত্রে অভিনয় করেই খ্যাতি অর্জন করেছেন রসিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *