রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। জাতীয় সড়ক সুরক্ষা মাস–২০২৬ উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধ ও যানচালকদের মধ্যে সচেতনতা বাড়াতে একমাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন ও খোয়াই জেলা পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া নেতাজি নগর বাসস্ট্যান্ডে একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম সন্দীপ দেববর্মা, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষান সহ প্রশাসন, পুলিশ ও পরিবহন দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
