February 11, 2026
sc

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি।

এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের ২৬ হজার চাকরি বাতিল মামলা। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে। প্রধান বিচারপতির মন্তব্য, “এক্ষেত্রে আমার দু’টো বিষয় বিবেচনা করব। অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না।”

তিনি বলেন, প্রথমত, পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি শুধুমাত্র বেআইনি ভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে, মূলত এই দু’টি বিষয় আদালত বিবেচনা করে দেখবে। প্রধান বিচারপতি বলেন, “অহেতুক একাধিক বিষয় ঢুকিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না। অত্যন্ত লিমিটেড ইস্যু সেই নিয়েই এই মামলার শুনানি হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *