March 18, 2026
meghalaya

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। উত্তর-পূর্বাঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস। মেঘালয়ের গাড়ো পাহাড় স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ঘটনাবলিকে কেন্দ্র করে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে এক বিবৃতিতে মত প্রকাশ করেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

তিনি বলেন, আগামী ১০ এপ্রিল গাড়ো হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (জিএইচএডিসি)-এর ৩০ আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে ২৭টি আসন গারো আদিবাসীদের জন্য সংরক্ষিত, দুটি অসংরক্ষিত এবং একটি রাজ্যপাল মনোনীত আসন।

গত ১০ মার্চ দুটি অসংরক্ষিত আসনে অ-আদিবাসী প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গেলে কিছু আদিবাসী যুবক বাধা সৃষ্টি করে বলে অভিযোগ ওঠে। এর জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মিছিল ও অশান্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কারফিউ জারি করলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি বলে অভিযোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *