March 12, 2026
tripura map

ফের মাথাচাড়া দিচ্ছে ভাইরাস। রাজ্যে নতুন করে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। ধলাই জেলার নালকাটার আঞ্চলিক বিদেশী শূকর প্রজনন কেন্দ্রে অস্বাভাবিক মৃত শূকরগুলির দেহে আফ্রিকান সোয়াইন ফিভার-এর জীবানু পাওয়া গেছে।

তাই ত্রিপুরা সরকারের প্রাণীসম্পদ বিকাশ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এপি-সেন্টারের ১ কিমির মধ্যে অবস্থিত গ্রামগুলিকে ‘ইনফেক্টেড জোন’ এবং ১০ কিমি-র মধ্যে অবস্থিত সমস্ত গ্রামগুলিকে ‘সার্ভেলেন্স জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

১) সংক্রমিত এলাকার সমস্ত শূকর মানব চালিত পদ্ধতিতে ধ্বংস করা হবে, মাটিতে পুঁতে ফেলে বা আগুণে পুড়ে ফেলে।

২) এই এলাকা থেকে কোন জীবিত শুকর বা শুকরের খাদ্য কিংবা শুকরের মাংস বাইরে নিয়ে যাওয়া যাবে না বা বাইরে থেকে এখানে আনা যাবে না।

৩) কোন মালবাহী বা প্রাণীবাহী গাড়ি এখান থেকে কোন শুকর বহন করে বাইরে নিয়ে যেতে পারবে না বা বাইরে থেকে এখানে আনতে পারবে না।

৪) তবে গাড়ি বা রেলের মাধ্যমে অন্য জায়গা থেকে সংক্রামিত এলাকার মধ্য দিয়ে প্রাণী (শূকর) পরিবহণ করা যাবে নির্দিষ্ট কর্তৃপক্ষের দেওয়া স্যানিটেশন সার্টিফিকেট দেখিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *