February 11, 2026
SIL 1

চলতি সপ্তাহের টিআরপি রেটিং-এ ৭.১ পেয়ে প্রথম সারিতে জায়গা করে নিল ‘পরিণীতা’। সম্প্রতি এই ধারাবাহিকে দেখা যায়, রায়ানের ছোটবেলার বান্ধবী মহুল বিদেশ থেকে দেশে ফিরেছে। তাকে দেখতে মা-কে সঙ্গে নিয়ে গিয়েছে নায়ক। তবে স্বামীকে আড়াল থেকে অনুসরণ করেছে পারুল। এই ঘটনায় নায়ক-নায়িকার সম্পর্কে শুরু হয়েছে ভুল বোঝাবুঝি, মান-অভিমান। সব মিলিয়ে স্পষ্ট, ধারাবাহিকে নতুন চরিত্রের আগমনে আসছে নতুন মোড়।

দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসু অভিনীত এই ধারাবাহিক পেয়েছে ৬.৯ রেটিং। পিছিয়ে নেয় ‘রাঙামতী তিরন্দাজ’-ও। ৬.৮ রেটিং নিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। অন্যদিকে প্রথম তিনের তালিকা থেকে ছিটকে গিয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। ৬.৬ রেটিংয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক।

এদিকে বিদায়ের মুহূর্তেও প্রথম পাঁচে নিজেদের অবস্থান ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’ ও ‘ফুলকি’। দুই ধারাবাহিকেরই শুটিং শেষ হয়েছে। শেষ সপ্তাহে ৬.৪ রেটিং পেয়ে  পঞ্চম স্থান রয়েছে এই দুই ধারাবাহিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *