February 11, 2026
SIL 1

মাত্র ৩৪ বছরেই থেমে গেল জীবন! একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল, ফুসফুসের সংক্রমণ, যকৃৎ বিকল, হৃদরোগ, কিডনির সমস্যা, রক্ত জমাট বাঁধার সমস্যা এবং কম প্লেটলেট-সহ দীর্ঘদিন বেশ কয়েকটি শারীরিক জটিলটায় ভুগছিলেন জনপ্রিয় ওড়িয়া গায়ক হুমানে সাগর। কয়েকদিন আগেই ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, গত ১৭ নভেম্বর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

একাধিক সুপারহিট গান রয়েছে তাঁর ঝুলিতে। ওড়িয়া ছাড়াও হিন্দি গানও গেয়েছেন তিনি। অভিজিৎ মজুমদারের সুরে হুমানের কণ্ঠে ‘ইশক তু হি তু’ গানের টাইটেল ট্র্যাক তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। এছাড়াও, ‘মেরা ইয়ে জাহান’ নামে একটি হিন্দি অ্যালবামও প্রকাশ করেছিলেন হুমানে।

হুমানের অকালমৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত মহল। শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার)-এ তিনি লেখেন, “হুমানের অকাল প্রয়াণে সঙ্গীত ও চলচ্চিত্র দুনিয়ায় শূন্যতা তৈরি হল। ওঁর পরিবারকে সমবেদনা জানাই। হুমানের আত্মার শান্তি কামনা করি।”
শোকপ্রকাশ করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “হুমানের মৃত্যুর খবরে শোকাহত। তাঁর গান শ্রোতামহলে জনপ্রিয় হয়ে থাকবে। গায়কের আত্মার শান্তিকামনার পাশাপাশি ওঁর পরিবারকেও সমবেদনা জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *