March 2, 2026
cm pema khandu

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। অরুণাচল প্রদেশসহ সমগ্র উত্তর-পূর্ব ভারতে যে অভাবনীয় পরিবর্তন এসেছে, তার মূল কারণ হিসেবে কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক সহায়তার কথা তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।

বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর সমন্বিত সড়ক উন্নয়ন পরিকল্পনার আওতায় ৩,০০০ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করা হয়েছে। পাশাপাশি ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রামের জন্য বরাদ্দ করা হয়েছে ১,০০০ কোটি টাকা।

এই প্রকল্পের মাধ্যমে সীমান্ত এলাকার অর্থনীতি মজবুত হয়েছে, লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল পর্যন্ত পর্যটনের প্রসার ঘটেছে, স্থানীয় কর্মসংস্থান তৈরি হয়েছে এবং গ্রাম থেকে শহরে মানুষের স্থানান্তর কমেছে। তিনি হল্লঙ্গিতে ডনি পোলো বিমানবন্দরের নতুন টার্মিনালের কথাও উল্লেখ করেন, যা উড়ান প্রকল্পের অধীনে সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *