March 28, 2026
SIL 2

গত ১৯ অক্টোবর মা হন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। জন্মের একমাস পূর্ণ হতেই ছেলেকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

বাবা রাঘব চড্ডা ও মা পরিণীতি একসঙ্গে ছেলের এক ঝলক – ছোট্ট, গোলাপি দুটো পা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। পরিণীতি লেখেন, ‘‘আমাদের নীর।’’

ছেলের নাম রাখলেন নীর। যার অর্থ জলের মত শান্ত। পরিণীতির স্বামী রাঘব রাজনীতিবিদ। দুইজন ভিন্ন পেশার মানুষ হলেও চুটিয়ে সংসার করছেন তাঁরা। পরস্পরের বোঝাপড়াও দারুণ।
পরিণীতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন রাঘব। আপাতত ছবির দুনিয়া থেকে দূরে রয়েছেন পরিণীতি। স্বামী-সংসার-সন্তান নিয়ে বর্তমানে ব্যস্ত অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *