অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি কার্য। স্থানীয় এক ক্রেতার অভিযোগ সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। অভিযোগ ছিল—ধর্মনগরের জনপ্রিয় বিপণি ভি–মার্টে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি হচ্ছে।
পোস্টটি মুহূর্তে শহরজুড়ে উদ্বেগ তৈরি করতেই বিশেষ অভিযানে দোকানটিতে ঢোকেন এসডিএম অফিসের নেতৃত্বাধীন পরিদর্শনকারী দল। অভিযানে অংশ নেন ধর্মনগর পৌর পরিষদ, পুলিশ প্রশাসন, সেলস ট্যাক্স বিভাগ, ফুড সেফটি অফিস, ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, লিগ্যাল মেট্রোলজি বিভাগ এবং এসডিএম অফিসের ফুড সেকশনের কর্মকর্তারা।
এদিন বিভিন্ন কাউন্টারে থাকা খাদ্যপণ্য ও প্যাকেটজাত সামগ্রীর মেয়াদ, সংরক্ষণ প্রক্রিয়া এবং মান যাচাই করা হয়। ফুড সেফটি অফিসারের নজরে আসে কয়েকটি মেয়াদোত্তীর্ণ প্যাকেট, যা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
