April 2, 2026
SIL 1

হনুমানজয়ন্তীর বিশেষ দিনে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে।

নমীত মলহোত্রা প্রযোজিত এই ছবির ভিএফএক্স নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। ছবির ভিএফএক্স নির্মাণে যুক্ত রয়েছে আটবার অস্কারজয়ী আন্তর্জাতিক স্টুডিয়ো। শুধু ভিজ্যুয়াল নয়, ছবির আবহসঙ্গীতও মন কেড়েছে দর্শকদের। সঙ্গীত পরিচালনায় রয়েছেন এআর রহমান এবং হ্যান্স জিমার।

এই ছবিতে সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী, আর রাবণের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী অভিনেতা যশ-কে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানি দেওল ও রবি দুবে। রণবীরের এই নতুন লুক সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী আলিয়া ভট্টও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *