জাপানে মুক্তি পেতে চলেছে ‘অ্যানিম্যাল’ ছবি। একসময় বক্সঅফিসে ঝড় তুলেছিল রণবীর কাপুর অভিনীত এই ছবি। তবে নারীবিদ্বেষী তকমা জোটায় কটাক্ষের শিকার হয়েছিল সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত এই ছবিটি। কিন্তু তাতেও কোনও বাধ সাধে নি। এই ছবি দেখে রীতিমতো মত্ত হয়েছিলেন অনুরাগীরা। এই ছবির পরবর্তী ভাগও আসবে, নাম ‘অ্যানিম্যাল পার্ক’।
জাপানে ছবিমুক্তির প্রসঙ্গে রণবীর বলেন, ‘‘ছোট থেকেই দাদু রাজ কাপুরের মাধ্যমে এই দেশটার সঙ্গে পরিচিতি গড়ে ওঠে। দাদুর ছবি ‘মেরা জুতা হ্যায় জাপানি’ গানটার সঙ্গে অনেকেই পরিচিত। জাপানের সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে আমার।“ এবার সেই দেশে মেয়ে রাহাকে নিয়ে যেতে চান অভিনেতা।
সূত্রের খবর, ২০২৭ নাগাদ শুরু হয়ে যাবে ‘অ্যানিম্যাল পার্ক’-এর শুটিং। শোনা যাচ্ছে, এই ছবি এক নয় বরং তিনটি ভাগে তৈরি হবে। আর সেই ছবিতে নৃশংসতার পরিমাণও বাড়বে বলে দাবি অভিনেতার।
