February 27, 2026
SIL 2

সব জল্পনার অবসান। অবশেষে বিয়ে করলেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল রিসর্টে বসে বিয়ের আসর। বিয়ে সম্পন্ন হতেই সেই আনন্দমুখর ছবি পোস্ট করেন তারকাদম্পতি।

নবদম্পতির ভাগ করে নেওয়া প্রথম ছবিতেই, বিজয়ের নাকে রশ্মিকার স্নেহচুম্বন। আরেক ছবিতে রশ্মিকার চোখে খুশির জল। বিয়েতে নানা রকমের রীতিতেও মাততে দেখা যায় তাঁদের। আরেক ছবিতে নজরে আসে ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসেছেন বিজয়। বিজয়ের পরনে সাদা ধুতি ও লাল রঙের জমকালো উত্তরীয়। সঙ্গে সোনার ভারী গয়না। অন্যদিকে, লাল টুকটুকে বেনারসি, জমকালো ব্লাউজ আর সোনার গয়নায় রাজকীয় সাজ রশ্মিকার। নজর কেড়েছে মাথায় সোনার টায়রা। সাথে নজর এড়ানোর জন্য উভয়েরই গালে কালো নকল তিল।

উল্লেখ্য, ‘গীতা গোবিন্দম’ ছবির সেটে প্রথম আলাপ বিজয়-রশ্মিকার। এরপর ‘ডিয়ার কমরেড’ ছবি থেকে দুজনের প্রেম জমে ওঠে। অবশেষে প্রেমের সম্পর্ক পেল পরিণতি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *