February 11, 2026
nabanna3

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগের ক্ষেত্রে কড়া অবস্থান নিল পশ্চিমবঙ্গ সরকার।

ইতিমধ্যেই জারি করা হয়েছে একটি সুস্পষ্ট নির্দেশিকা। স্বায়ত্তশাসিত রাজ্যের সকল পুরসভায় নিয়োগের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। কোনওভাবেই নিজস্ব নিয়োগ করতে পারবে না সংস্থাগুলি। প্রয়োজনীয় কোনও পদে যদি নিয়োগ করতে হয়, তাহলে শুধুমাত্র রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমেই তা করতে হবে।

ইতিমধ্যেই সকল পুরসভা, ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ কর্তৃপক্ষ ও নোটিফায়েড এরিয়া কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়ে দিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। নির্দেশিকা দিয়ে স্পষ্ট বলা হয়েছে, এই সকল প্রতিষ্ঠানগুলিতে কর্মচারী নিয়োগের দায়িত্ব মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের। সঙ্গে বলা হয়েছে, পুর ও নগরোন্নয়ন দফতরের নানান প্রতিষ্ঠানও এই নির্দেশের অধীন আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *