জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। মণিপুরের উখরুল জেলা জেলায় কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘর্ষের জেরে নিরাপত্তাবাহিনী একাধিক অবৈধ বাঙ্কার ধ্বংস করেছে। এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন, যার মধ্যে একজন মহিলা রয়েছেন বলে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিটান থানার অধীনে একাধিক এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে লেংগিয়াংচিং এবং মংকাট চেপু গ্রামে দুটি অবৈধ বাঙ্কার ভেঙে দেওয়া হয়েছে। এই গ্রামগুলিতে কুকি ও নাগা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।
অভিযান চলাকালীন বিপুল পরিমাণ গুলির খোসা উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, অধিকাংশ বাঙ্কার অকার্যকর করে দেওয়ায় গুলিবর্ষণের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। নিয়মিত টহল এবং কৌশলগত বাহিনী মোতায়েনের মাধ্যমে এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে।
