February 11, 2026
rg kar 2

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় দেখতে দেখতে চার মাস কেটে গেলেও এখনও পর্যন্ত ন্যায় বিচার পেল না আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নির্যাতিতা তরুণী চিকিৎসক।

এরই মধ্যে এল এক চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ্যে এসেছে ডিএনএ রিপোর্ট। জানা যাচ্ছে, নমুনায় পাঁচজন পুরুষ এবং দুজন নারীর উপস্থিতি ধরা পড়েছে। এই দুই নারীর মধ্যে একজন তিলোত্তমা আর পুরুষদের মধ্যে একজন অভিযুক্ত সঞ্জয় রায়। যদিও এখনও অন্ধকারে আর একজন নারী সহ ৪ জন পুরুষ।

এরা প্রত্যেকেই তিলোত্তমার নির্মম ধর্ষণ হত্যাকাণ্ডের সাথে যুক্ত। আর এখানেই উঠছে প্রশ্ন। এই চার সন্দেহভাজন পুরুষ এবং একজন নারী আসলে কারা? ফরেন্সিক বিশেষজ্ঞদের দাবি আসল দোষীদের খুঁজে বের করার বিষয়টি সময় সাপেক্ষ হলেও অসম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *