February 11, 2026
bjp15

চলছে রদবদলের পালা, দল বদল করছে একাধিক নেতৃত্ববৃন্দ। ২৮ তেলিয়ামুড়া বিধানসভার কেন্দ্রের পৌর পরিষদের ১৪ নং ওয়ার্ডের প্রাক্তন সিপিএম দলের কাউন্সিলর শ্যামল মালাকার সহ ৬ পরিবারের ১৪ জন ভোটার বিরোধী রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপি দলে শামিল হন এক সভার মধ্য দিয়ে।

উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার জনপ্রিয় বিধায়িকা শ্রীমতি কল্যাণী রায় ও মন্ডলের নেতৃত্বগণ। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাদেরকে দলে বরণ করে নেন বিধায়িকা কল্যাণী রায়। এদিন বিধায়িকা বলেন, রাজ্যে উন্নয়ন এবং সরকারের কাজকর্মে খুশি হয়ে আজকে বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন প্রাক্তন কাউন্সিলর শ্যামল মালাকার সহ ছয় পরিবারের পরিবারের ভোটাররা।

বিজেপি দলের হয়ে কাজ করার অঙ্গীকার করে ওরা। এই ধরনের কর্মসূচি ২৮ বিধানসভা তেলিয়ামুড়া কেন্দ্রে বরাবরই আগামী দিন চলতে থাকবে বলে জানান বিধায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *