March 30, 2026
dr manik saha 2

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই সব সময় একাধিক ঘোষণা করা হয়। নয়া লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জনজাতিদের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনায় রাজ্যে প্রায় সাড়ে ৪ লক্ষ আবাসন করা হয়েছে।

সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার অধীনে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বিশালগড় টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আজ বিশালগড়ে ৭টি নতুন প্রকল্পের উদ্বোধন ও ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

এই ১৩টি প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২৮ কোটি ৭২ লক্ষ টাকা। গত ২০ জুন দক্ষিণ জেলার সাব্রুমে মোট ১৯টি প্রকল্পের উদ্বোধন করতে যাই। সেখানেও প্রায় ৩২ কোটি টাকা ব্যয় হবে। সর্বাঙ্গীণ উন্নয়নে গুরুত্ব দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *