রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। আমাদের দেশের উন্নয়নে মূল চাবিকাঠি হচ্ছে কৃষি।
রাজ্যের বর্তমান সরকারও কৃষির উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে। আজ লেম্বুছড়াস্থিত ত্রিপুরা কৃষি কলেজের অডিটোরিয়ামে রবি পেঁয়াজ চাষ সম্পর্কিত কর্মশালার উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।
তিনি বলেন, রাজ্য সরকার কৃষি এবং এর সঙ্গে যুক্ত হর্টিকালচার, মৎস্যচাষ ইত্যাদির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানসম্মত ভাবে কৃষি কাজ করতে হবে। তবেই ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি বলেন, গত ৭ বছরে রাজ্য সরকার কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ২২৫ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এই সময়ের মধ্যে ফসল বাজারজাত করণের জন্য ১৪৪টি বাজার স্থাপন করা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে ৩০৩ কোটি টাকা।
