রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। ত্রিপুরার জনসাধারণের সুবিধার্থে এনএইচআইডিসিএল -এর অধীনে বর্তমানে চলমান ১৩টি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কাজের মান ও সময়সীমা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি-এর পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।
এই উদ্যোগের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব মন্ত্রী নীতিন গড়করিকে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরায় বর্তমানে বাস্তবায়নাধীন এই ১৩টি প্রকল্পের মধ্যে যেসব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি, সেগুলি দ্রুত সম্পন্ন করার জন্য এনএইচআইডিসিএল সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রকল্পগুলির মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ইঞ্জিনিয়ার এবং বিশেষ প্রকল্প পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। এছাড়া প্রকল্পগুলির মান ও অনিয়মের কারণ নির্ধারণের জন্য সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট-কেও যুক্ত করা হয়েছে।
