রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। সরকারের কাছে সমগ্র রাজ্যবাসীর জন্য রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক নতুন ঘোষণা। ত্রিপুরার জন্য গ্রামোন্নয়ন মন্ত্রণালয় প্রধানমন্ত্রী-জনমন-এর সড়ক সংযোগ প্রকল্পের আওতায় ৬৫.৩৮ কিলোমিটার দৈর্ঘ্যের ২৫টি সড়ক প্রকল্প অনুমোদন করেছে।
এতে আনুমানিক বিনিয়োগ হবে ৬৮.৬৭ কোটি টাকা। রাজ্যের ৩০টি পিভিটিজি বসতিস্থলে সর্ব-আবহাওয়ার জন্য সড়ক যোগাযোগ প্রদান, রাজ্যে বসবাসকারী বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠী আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করা। গ্রামীণ এলাকায় যোগাযোগ বৃদ্ধি করা, প্রত্যন্ত গ্রাম এবং শহরের কেন্দ্রের মধ্যে ব্যবধান কমানো।
এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করা। স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বাজারের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি উন্নত করা। কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং স্থানীয় অর্থনীতিকে উদ্দীপিত করা এবং সরকারের সমৃদ্ধ উত্তর-পূর্ব এবং উন্নত ভারতের (বিকশিত ভারত) দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ করা।
