March 28, 2026
dr manik saha

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। বর্তমান রাজা সরকার সময়ের সাথে সামঞ্জস্য রেখে জনজাতিদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে।

বর্তমান সরকারই জনজাতিদের এবং রাজ্যের রাজ পরিবারকে সঠিক সম্মান দিয়েছে। শুধু কথা নয়, মানুষের কল্যাণে কাজের মধ্য দিয়ে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চায় রাজ্য সরকার। জনজাতি অংশের মহিলাদের মধ্যে রিয়া ও পাছরার বোনার সুতা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ অনুষ্ঠান মঞ্চে ২৫ জনের হাতে আনুষ্ঠানিকভাবে সুতা তুলে দেন। হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে চিফ মিনিস্টার ট্রাইবেল ওমেন উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রামে চলতি অর্থবছরে সারা রাজ্যে ২০ হাজার জনজাতি মহিলাকে সুতা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্যের জনজাতি অধ্যুষিত ব্লক এলাকাগুলিতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা প্রভৃতির উন্নয়নে ১৪০০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *