February 11, 2026
tripura map

রাজ্যে ঘুরতে আসা পর্যটনদের জন্য নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পর্যটন শিল্পের প্রসারে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে আহ্বায়ক করে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের বৈঠক ত্রিপুরা ইনস্টিটিউশান ফর ট্রান্সফরমেশন কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক (ডোনার) এর মন্ত্রী জোতিরাদিত্য সিন্ধিয়া বৈঠকে সভাপতিত্বে করেন। ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত ভার্চুয়াল এই বৈঠকে কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং ছাড়াও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীগণ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পর্যটন শিল্পের প্রসারে একটি সুসংগঠিত খসড়া প্রতিবেদন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা উপস্থাপন করেন।মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, ত্রিপুরায় পর্যটন শিল্পের অনেক অগ্রগতি ঘটেছে। এবিষয়ে তিনি রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং সাফল্যের চিত্র তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *