February 11, 2026
dr manik saha

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও তাই সমস্যা দূর করতে করা হলো আরও এক নয়া ঘোষণা। জনজাতি সমাজের আর্থসামাজিক উন্নয়নে বর্তমান রাজ্য সরকার নিরলসভাবে কাজ করছে।

সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নকে প্রাধান্য দিয়ে সময়োপযোগী নানা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। গোমতী জেলার কিল্লায় দশরথদেব মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম মডেল হাই স্কুল প্রাঙ্গণে জনজাতি মহিলাদের মধ্যে রিয়া ও পাছড়া বুননের সুতা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর জন জনজাতি মহিলার হাতে ২০ মানিক সাহা।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (ডো) প্রতীকীভাবে বুননের সুতা তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ নীতিকে সামনে রেখে রাজ্য সরকার সার্বিক উন্নয়নের পথে এগিয়ে চলেছে। রাজ্যের প্রায় ৪ লক্ষ ৮০ হাজার মহিলা এখন বিভিন্ন স্ব-সহায়ক গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক জনজাতি মহিলা রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *