অভিযোগ উঠেছে বারংবার। উঠতে থাকা অভিযোগের ওপর ভিত্তি করে নির্দেশও দেওয়া হয়েছিল একাধিক। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ নলবাড়িতে এক জনসভায় তীব্র ভাষায় “মিয়া রাজনীতি”-এর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।
তিনি দাবি করেছেন যে, কিছু গোষ্ঠী প্রয়াত জুবীন গার্গের নাম ব্যবহার করে ভূমি দখলকারী গোষ্ঠীকে উচ্ছেদ থেকে রক্ষা করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী বলেন, “অসমের মানুষের মূল সমস্যা ‘মিয়া’। যারা মিয়া-দের সমর্থন করেন, তারা অসমের জনগণের সমর্থক নন। কিছু মানুষ জুবীন গার্গের নাম ব্যবহার করে মিয়া-দের দখলকৃত জমি থেকে উচ্ছেদ বন্ধ করতে চাইছেন।”
তিনি আরও বলেন, “জুবীন গার্গের প্রতি কোনো ভালোবাসা ছিল না, যখন তিনি জীবিত ছিলেন তখন তিনি আমাদের সম্পর্কে মন্তব্য করেছিলেন। আমরা তাকে সম্মান দিয়েছিলাম। তার মৃত্যুর পর যেসব লোক জুবীন গার্গের প্রতি সহানুভূতি প্রকাশ করছেন, তাদের উদ্দেশ্য হল মিয়া-দের উচ্ছেদ থেকে রক্ষা করা।”
