February 11, 2026
manik saha

রাজ্যের আইন শৃঙ্খলা, জনসাধাণের রক্ষা সবটাই নির্ভর করে রাজ্যের পুলিশের ওপর। পুলিশের উচিত স্বমহিমায় ফেরা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্রকে রক্ষা করা। তা নাহলে রাজ্যের আইন-শৃঙ্খলা ইস্যুতে বৃহত্তর আন্দোলনে সামিল হবে প্রদেশ কংগ্রেস।

কংগ্রেস ভবনে আয়োজিত এক বিশেষ বৈঠকে এমনটাই হুশিয়ারী দিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে যাচ্ছে।

এর বিরুদ্ধে আগামী দুই মাসব্যাপী বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস। তিনি আরও বলেন, রাজ্যে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য লিগ্যাল সেলের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন, তিনি এদিন রাজ্য পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি আরও বলেন, পুলিশের উচিত স্বমহিমায় ফেরা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্রকে রক্ষা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *