April 3, 2026
tripura map 2

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন (টিইআরসি)-এর রাজ্য উপদেষ্টা কমিটির ২৯তম সভা আজ আগরতলায় কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন টিইআরসি-এর চেয়ারপার্সন হেমন্ত বর্মা, যিনি বিদ্যুৎ আইন, ২০০৩-এর ৮৭ ধারার অধীনে গঠিত এই রাজ্য উপদেষ্টা কমিটির পদাধিকারবলে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। রাজ্য উপদেষ্টা কমিটি মূলত একটি পরামর্শমূলক মঞ্চ হিসেবে গঠিত হয়েছে, যাতে বিভিন্ন অংশীদাররা রাজ্যের বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ বিষয়ে কমিশনকে পরামর্শ দিতে পারেন।

এই কমিটি ট্যারিফ (বিদ্যুৎ শুল্ক) নির্ধারণ, উপভোক্তাদের স্বার্থ সুরক্ষা, বিদ্যুৎ সরবরাহের গুণমান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা, বিদ্যুৎ খাতে দক্ষতা ও মিতব্যয়িতা বৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে কমিশনকে সহায়তা করার জন্য বিশেষ ভূমিকা পালন করে। এই কমিটিতে ত্রিপুরা সরকার, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, শিল্প ও বাণিজ্য, কৃষি, উপভোক্তা গোষ্ঠী, এনজিও, সংবাদমাধ্যম এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *