March 29, 2026
kmc4

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গত বছর গার্ডেনরিচ কাণ্ডের পর ফের একবার শিরোনামে উঠেছিল বেআইনি নির্মাণ।

সেখানে একটি নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে পড়ে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন। এরপর থেকে অবৈধ নির্মাণ রুখতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। গত বছর ডিসেম্বর মাসে বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তৈরি বাড়ি কিংবা ‘রেডি টু মুভ’ ফ্ল্যাটের ক্ষেত্রে কমপ্লিশন সার্টিফিকেট তথা সিসি বা অকুপেন্সি সার্টিফিকেট তথা ওসি না দেখে ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠান ঋণ অনুমোদন করতে পারবে না।

এবার ওই একই রায়ে সুপ্রিম কোর্ট জানল, সিসি যদি না থাকে তাহলে জল, বিদ্যুৎ ও নিকাশি সংযোগ দেওয়া যাবে না। ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সের জন্যেও বাধ্যতামূলক করা হয়েছে এই নিয়ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *