February 11, 2026
ed 1

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার প্রাক্তন আমলার বাড়িতে তল্লাশিতে গিয়ে চক্ষু চড়কগাছ হল ED-র।

আমলার বাড়ি থেকে মিলল কোটি কোটি টাকার সোনা এবং হিরে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের প্রাক্তন আমলা মোহিন্দর সিংহের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ED-র একটি দল। দেশের বিভিন্ন জায়গায় “লোটাস ৩০০ প্রোজেক্ট” মামলায় অভিযান চালানো হচ্ছে ED-র তরফে।

দিল্লি থেকে শুরু করে মিরাট, নয়ডা, চণ্ডীগড়ের মতো জায়গাগুলিতে চলছে জোরকদমে তল্লাশি। ঠিক এই আবহেই প্রাক্তন আমলা মোহিন্দর সিংহের বাড়িতে তল্লাশি চালানো হয়। প্রাক্তন IAS মোহিন্দরের বাড়িতে তল্লাশি চালানোর সময় প্রচুর পরিমাণে হিরে এবং সোনা উদ্ধার করা হয়েছে। শুধুমাত্র হিরে উদ্ধার হয়েছে ১২ কোটি টাকার। পাশাপাশি, পাওয়া গিয়েছে ৭ কোটি টাকার সোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *