February 11, 2026
TARA (2)

প্রেমিক বীর পাহাড়িয়ার সঙ্গে তারার সম্পর্ক দীর্ঘদিনের, সেই সম্পর্ক নিয়ে লুকোচুরি করেননি তাঁরা। দুজনে যে সুখেই রয়েছেন, সেই কথা প্রকাশ্যেই জানিয়েছেন তিনি। তবে, এপি ঢিল্লোঁর কনসার্টে এসেই ঘটল বিপত্তি! প্রেমিক বীর পাহাড়িয়ার সঙ্গেই এপি ঢিল্লোঁর কনসার্ট শুনতে এসেছিলেন তারা। আর সেখানেই, এপি ঢিল্লোঁ তারাকে মঞ্চে ডেকে নেন ও গান করতে করতেই তাঁর গালে চুম্বন করেন। দর্শকাসন থেকে গোটাটাই দেখেন, বীর পাহাড়িয়া। আর তারপরেই নাকি, সম্পর্কে ইতি টেনেছেন এই তারকা যুগল!

সূত্রের খবর, সম্পর্কের ভাঙন নিয়ে কিন্তু প্রকাশ্যে কোনও কথা বলতে চাননি তারা বা বীর পাহাড়িয়া কেউই। দুজনে যথেষ্ট গোপনীয়তা বজায় রেখেই সম্পর্কে ইতি টেনেছেন বলে খবর। এর আগে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন ওরি। সেখানে দেখা যাচ্ছে, বীর পাহাড়িয়ার সঙ্গে উচ্ছ্বাস করছেন এপি ঢিল্লোঁ। সেই ছবি শেয়ার করে ওরি লিখেছিলেন যে, সত্যি সবসময় সামনে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *