February 11, 2026
SIL 1

যুগ পাল্টেছে। এখন তারকারা শরীরের পাশাপাশি মনের যত্ন নেওয়াকেও সমান গুরুত্ব দেন। সেই তালিকায় রয়েছেন টলিউড অভিনেতা গৌরব চক্রবর্তীও। একসময় মানসিক অসুস্থতা নিয়ে কথা বলতে বা চিকিৎসা করাতে অনেকে সংকোচ বোধ করতেন। মনেরও যে অসুখ হতে পারে, তা মানতেই চাইতেন না। তবে সময়ের সঙ্গে সেই ধারণা অনেকটাই বদলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরব জানান, তিনি নাকি বেশ রাগী স্বভাবের। সন্তানের জন্মের আগে তাই নিয়মিত থেরাপি নিয়েছিলেন।
অভিনেতা বলেন, ‘‘রাগ নিয়ন্ত্রণে রাখার কোনও ব্যবস্থা ছিল না আমার। তাই ধীরের জন্মের আগে থেরাপি নিয়েছি। রেগে গিয়ে চিৎকার করা বা হৈচৈ করা মোটেও ঠিক নয়। তাই সাহায্য নিয়েছি। এখন জানি, কীভাবে রাগ সামলে রাখতে হয়।’’
তিনি আরও জানান, এ ধরনের সমস্যা হলে থেরাপি নেওয়া জরুরি। মনের অসুখ নিয়ে সংকোচ থাকা উচিত নয়। গৌরবের কথায়, ‘‘রাগের বশে কিছু করে ফেললে পরে আফসোস হয়। আর মনোবিদের কাছে গেলে মানেই পাগল – এই ভুল ধারণা ভাঙা দরকার।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *