February 17, 2026
agartala (1)

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। ত্রিপুরায় গলফ খেলার জন্য অনেক বিস্তৃত সবুজ টিলা ভূমি রয়েছে।

ত্রিপুরা ওপেন গলফ টুর্নামেন্ট নিছক একটি প্রতিযোগিতা নয় এর মধ্যদিয়ে গলফ প্রতিযোগিতা আয়োজনের সর্বভারতীয় অঙ্গনে ত্রিপুরা নিজের জায়গা করে নিল। ত্রিপুরায় গলফের উজ্জ্বল ভবিষ্যতের ক্ষেত্রে এই প্রতিযোগিতা একটি মাইল ষ্টোন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

শালবাগানস্থিত টাস্কার বিএসএফ গলফ কোর্সে ত্রিপুরা ওপেন গলফ টুর্নামেন্টের সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু একথা বলেন। তিনি বলেন, এই প্রতিযোগিতার মধ্যদিয়ে ত্রিপুরায় গলফ টুরিজমের উজ্জ্বল ভবিষ্যতের সূচনা হল। এখানে গলফ টুরিজমের প্রসার ঘটলে এর প্রভাব রাজ্যের প্রতিটি স্তরে ঘটবে। রাজ্যের অর্থনীতি সমৃদ্ধ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *