February 11, 2026
Nirmala_Sitharaman 3

ঘোষিত হয়েছিল পূর্বেই, পূর্ব ঘোষণা অনুযায়ী যথা সময়েই শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন তুমুল হট্টগোল, তীক্ষ্ণ বাকবিনিময় ও একাধিকবার অধিবেশন মুলতবি হওয়ার মধ্যেও লোকসভায় সফলভাবে পাশ হলো মণিপুর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (দ্বিতীয় সংশোধনী) বিল, ২০২৫।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি উপস্থাপন করেন। এই আইনটি রাষ্ট্রপতি শাসনের সময় জারি করা অধ্যাদেশের পরিবর্তে কার্যকর হবে। অধিবেশন পরিচালনা করেন তেলুগু দেশম পার্টির কৃষ্ণ প্রসাদ তেনেতি। অর্থমন্ত্রী জানান, সংশোধনীর মূল লক্ষ্য হল জাতীয় জিএসটি সংস্কারের সঙ্গে মণিপুরের ট্যাক্স ব্যবস্থাকে সামঞ্জস্য করা, যা ফাইনান্স অ্যাক্ট, ২০২৫–এর ১২১ থেকে ১৩৪ নম্বর ধারায় অন্তর্ভুক্ত।

বর্তমান জিএসটি কাঠামোতে থাকা ৫%, ১২%, ১৮% ও ২৮% করস্ল্যাবকে সরলীকরণ করে কেবলমাত্র দুটি স্তরে—৫% এবং ১৮%—নিয়ে আসার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বিলাসবহুল পণ্যের ওপর ৪০% কর আরোপের কথা বলা হয়েছে, যা জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে গৃহীত সুপারিশের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই বিলের লক্ষ্য কর ফাঁকি রোধ, ব্যবসা আরও সহজ করা এবং সরকারের রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *