March 14, 2026
SIL 1

জাতীয় নিরাপত্তা আইনের অধীনে আটক থাকা লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে মুক্তি দিল কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, যথাযথ বিবেচনার পর সোনমের আটকের আদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে প্রায় ছ’মাস পর মুক্তি পাচ্ছেন তিনি।

২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর সোনমকে আটক করার সময় অভিযোগ তোলা হয়েছিল যে তিনি ‘অশান্তিতে মদত’ দিয়েছেন। এর জেরে ছয় মাস যাবৎ  রাজস্থানের জোধপুর জেলে বন্দি ছিলেন তিনি। আটকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান তাঁর স্ত্রী। তাঁর দাবি ছিল, বেআইনিভাবে সোনমকে আটক করা হয়েছে এবং তাঁর বক্তৃতার ভুল ব্যাখ্যা করেছে কেন্দ্রীয় সরকার।

সোনমের পক্ষ হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়েন আইনজীবী কপিল সিব্বল। শুনানির সময় কেন্দ্রীয় সরকার আদালতে দাবি করেছিল, নেপাল ও বাংলাদেশের মতো ভারতে তরুণ প্রজন্মের (জেন জেড) সর্বাত্মক বিক্ষোভ সংগঠিত করার প্রচেষ্টায় যুক্ত ছিলেন সোনম। এই পরিস্থিতির মধ্যেই ছ’মাস পর তাঁর মুক্তির সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *