March 26, 2026
tripura map 2

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। তিপ্রাসা জনগণের ঐক্যবদ্ধ সমর্থন থাকলে ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের পর আগরতলা দখল করে তিপ্রাসা সম্প্রদায়ের একজনকে মুখ্যমন্ত্রী করা সম্ভব। গোমতী জেলার কিল্লায় আয়োজিত দলীয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন প্রদ্যোত কিশোর দেববর্মন।

জনসভায় তিনি খুমুলুং দখলের দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ করেন। প্রদ্যোত কিশোরের দাবি, আসন্ন নির্বাচনে সেখানে বিজেপিকে পরাজয়ের মুখ দেখতে হবে। তিনি বলেন, যদি বিজেপি নির্বাচনে পরাজিত হয়, তাহলে জনজাতিদের সমর্থন নিয়ে আমরা আগরতলা জয় করব এবং ২০২৮ সালে তিপ্রাসা সমাজ থেকে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।

তিনি দাবি করেন, এই নির্বাচন মূলত আদিবাসীদের অধিকার রক্ষার প্রশ্নে এক বড় রাজনৈতিক লড়াই, যেখানে একদিকে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী এবং অন্যদিকে রয়েছেন আদিবাসী সমাজের অধিকারের পক্ষে আন্দোলনরত নেতৃত্ব। জনগণের ভোটই নির্ধারণ করবে এই লড়াইয়ের ফলাফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *