March 30, 2026
schl tchr2

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় বিগত বহু সময় ধরেই সরগরম বাংলা।

এরই মাঝে বেকার যুবক-যুবতীদের জন্য এসে গেল এক বিরাট সুখবর। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্যানেল ভুক্ত চাকরি প্রার্থীদের চাকরিতে অনীহার জেরেই এবার বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ১৬ থেকে ২৪ শে ডিসেম্বরের মধ্যেই ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউনসিলিংয়ের জন্য ডাকতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

মূলত উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্যানেল ভুক্ত চাকরি প্রার্থীদের অনুপস্থিতির কারণেই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের সুযোগ বাড়ছে। ওয়েটিং লিস্ট থেকেই ইতিমধ্যে প্রায় ৫ হাজার চাকরিপ্রার্থীর তালিকা তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *